Advertise top
চিকিৎসা

সিভিল সার্জনের বদলীর আদেশ দেখে তালা খুলেছেন শিক্ষার্থীরা

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ আগষ্ট ২০২৬, ০৬:৫৯ পিএম       

সিভিল সার্জনের বদলীর আদেশ দেখে তালা খুলেছেন শিক্ষার্থীরা

বরিশালের সিভিল সার্জন পদে নিয়োগ পাওয়া ডা. মো. মনিরুজ্জামানকে যোগদানে আপত্তি জানিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলন ও কার্যালয়ে তালা দেওয়ার মুখে  তাকে বদলী করে বিষয়টির সমাধান করলো স্বাস্থ্য অধিদপ্তর। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং ৩ আগস্টের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আজ , ২রা আগস্ট বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা সিভিল সার্জন অফিসের সব কর্মকর্তা- কর্মচারীকে অফিস থেকে বের করে তালা মেরে দেন। এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, সিভিল সার্জনকে বদলী করা হয়েছে। তখন আন্দোলনকারীরা বদলীর আদেশ কপি না পেলে তালা খুলবেন না বলে জানান। এরপর বেলা ১২ টার দিকে সিভিল সার্জনের বদলীর আদেশ কপি তাদের দেখানো হয়। এরপরপরই শিক্ষার্থীরা অফিসের তালা খুলে দেন। এখন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনসি মুনিবুর রহমান দায়িত্ব পালন করবেন বলে অফিস সূত্র জানিয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal