Advertise top
অর্থনীতি

বরিশাল সিটি কর্পোরেশনে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম       

বরিশাল সিটি কর্পোরেশনে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা
বরিশাল সিটি কর্পোরেশনের চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন প্রশাসক। ছবি: ফুটেজ থেকে নেওয়া।

বরিশাল সিটি কর্পোরেশন ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেছে। প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বৃহস্পতিবার, ৩০ জুলাই বিকাল ৪টার এই বাজেট ঘোষণা করেন। 

এছাড়া গত অর্থ বছরের ৪৬২ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৮৩৭ টাকার   সংশোধিত বাজেট ঘোষণা করেন তিনি।

 

এবারের বাজেটে ১০টি প্রকল্পের প্রস্তাব এবং দুইটি প্রকল্পের জন্য ডিওলেটার দেওয়া হয়।

 

এছাড়া এক হাজার ৮৮ কোটি ০২ লাখ ৭৪ হাজার ৬৩৯ টাকার প্রকল্প চলমান রয়েছে বলে জানান প্রশাসক।

 

 

 


বাজেটে  কোনো ধরনের নতুন কর বৃদ্ধি করা হয়নি।

 

এবারের বাজেটে ১০টি প্রকল্পের প্রস্তাব এবং দুইটি প্রকল্পের জন্য ডিওলেটার দেওয়া হয়েছে।

 

এছাড়া ১০৮৮ কোটি ০২ লাখ ৭৪ হাজার ৬৩৯ টাকার প্রকল্প চলমান রয়েছে বলে জানান প্রশাসক।

 

প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে :

১.জলাবদ্ধতা দূরীকরণে জেলখাল, আমানতগঞ্জ, সাগরদী ও লাকুটিয়া খাল পুনঃখনন এবং খালের পাড় সংরক্ষণ প্রকল্পে ৭৬৯ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ।

 

২. কীর্তনখোলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মান প্রকল্পে ধরা হয়েছে ৪৮ কোটি, ৮২ লাখ,৬৮ হাজার টাকা।

 

৩. ১৫ তলা নগর ভবন নির্মানের জন্য ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ৬৯ লক্ষ ১৪ হাজার টাকা।

 

৪.জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন প্রোগ্রামে তিনশত ৯ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার টাকা।

 

৫.  নগরীতে ফুটওভার ব্রিজ ও সিটি অডিটোরিয়াম সংস্কার প্রকল্পে ধরা হয়েছে 49 কোটি 96 লাখ টাকা।

 

৬.  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও জড়বদ্ধতা নিরসনে কর্পোরেশনের আওতাধীন বাংলাবাজার বিসিক শিল্প নগরী কালিজিরা বাজার এবং ফিশারি রোড এলাকায় ডিরেন নির্মাণ প্রকল্পে হয়েছে ১৪ কোটি ৬১ লাখ ১৪ হাজার টাকা

 

৭. নগরীতে ডেকোরেটিভ অর্নামেন্টাল সড়ক বাতি স্থাপনে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকা

 

৮. জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জেলখাল এবং নতুল্লাবাদ খাল পুনঃ খানন প্রকল্পে প্রকল্পে ধরা হয়েছে ১০ কোটি টাকা।

 

৯. সমন্বিত ভৌত অবকাঠামো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৩০ কোটি টাকা

 

১০. কীর্তনখোলা নদীর পশ্চিম পাড়ে বন্যা প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে দেখানো হয়েছে ৫৩৩ কোটি টাকা।

এছাড়া ডিও লেটার পাঠানো দুটি প্রকল্প হলো:

ডোম সম্প্রদায় এবং হরিজন সম্প্রদায়ের জন্য ৬ তলা বিশিষ্ট দুইটি আবাসিক ভবন নির্মাণ। প্রত্যেকটি আবাসিক ভবন নির্মাণ প্রকল্পে দেখানো হয়েছে ১২ কোটি টাকা করে মোট ২৪ কোটি টাকা।

 

বাজেট ঘোষণাকালে প্রশাসক বলেন,আমাদের রাজস্ব আয় সীমিত। তারমধ্যেও নাগরিক সেবার মান বাড়াতে কর বৃদ্ধি না করেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

 

তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal