Advertise top
বরিশাল

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের উপর হামলা, গ্রেপ্তার ১

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২৭ এএম    

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের উপর হামলা, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি।

 সম্পত্তি বিরোধের জের ধরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদীমা মোহম্মদি খান (৩৯) বরিশালে হামলার শিকার হয়েছেন।

 

নগরীর সদর রোড  গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে পৈতৃক বাড়িতে তার ওপর হামলা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামক একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত নাদীমা পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় মামলা করেছেন।

 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নাদীমার উপর এই হামলা চালানো হয়।

 

নাদিমা জানান, বাবাসহ তাদের পরিবার সবাই রাজধানীতে থাকেন। প্রায়ই তিনি বরিশালের দাদা বাড়িতে বেড়াতে আসেন। 

 

নাদিমা অভিযোগ করেন, সম্পত্তি থেকে তাদের উচ্ছেদ করার জন্য আসামিরা তার কাছে অনেক আগে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে হামলার ঘটনা ঘটে।

 

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, হামলার শিকার নাদীমা থানায় অভিযোগ দেওয়ার পর সেটি এজাহাররভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি চাঁদনীকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal