Advertise top
বরিশাল

ইয়াবা মামলা: বরিশালে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ এএম    

 ইয়াবা মামলা: বরিশালে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড

বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ আটককৃত এক রোহিঙ্গা তরুণীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ আজ মঙ্গলবার, ১৪ জুলাই এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্ত জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ৩ মে গভীর রাতে কলসগ্রাম এরাকায় ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক আচরণের কারণে জাহিদা বেগমকে তল্লাশি তার প্যান্টের পকেটে থাকা পাঁচটি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal