Advertise top
রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর, নগরীতে একের পর এক আনন্দ মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:৪০ পিএম    

প্রধানমন্ত্রীর সফর, নগরীতে একের পর এক আনন্দ মিছিল
সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীতে আনন্দ মিছিল।ছবি: বরিশাল নিউজ

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে বরিশাল নগরী। দিনভর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে হয়েছে একের পর এক আনন্দ মিছিল। এতে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল।

 

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর  সোমবার, ১৩ জুলাই প্রথম বরিশাল আসছেন তিনি।

 

বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে রবিবার,১২ জুলাই সকালে নগরীতে আনন্দ মিছিল হয়।

 

মিছিলে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চানসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

 

বিকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহর নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল হয়।

 

এর আগে সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়।

 

 এছাড়া বরিশাল জেলা আইনজীবী ফোরামের নেতাকর্মীরাও আদালত চত্বর থেকে আনন্দ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal