বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:২৮ পিএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ১১:৫৪ পিএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই দফা জানাজার পর আজ রবিবার,১২ জুলাই সংসদ চত্বরে দাফন করা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা আজ সম্পন্ন হবে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হবে। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে।
দ্বিতীয় জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরে তার মরদেহ দাফন করা হবে।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রবিবার, ১২ জুলাই ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বর্ষীয়ান এই রাজনীতিবীদের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন