Advertise top
সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বরিশাল আসছেন

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম       

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বরিশাল আসছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার বরিশাল সফরে আসছেন।গৌরনদী ও বরিশোল নগরীতে বৃক্ষরোপণসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল আসবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের ১৩ জুন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণ করে দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন।

 


 গত ১৩ জুন দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী


বরিশালে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন , বরিশাল নগরীর বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ।

 

অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

 

এছাড়া বিকালে রয়েছে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান।

 

প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে এটাই তারেক রহমানের প্রথম সফর।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal