বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী শরিয়াভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা গড়তে চায়। যেটা আমাদের বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। বাংলাদেশের মানুষ একটা উদারপন্থি রাজনীতি করতে চায়।
জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়, দাবি করে তিনি বলেন, এরা হচ্ছে রেজিমেন্ট পলিটিক্যাল পার্টি। তাদের একটা গোল আছে, তাদের নির্দিষ্ট একটি লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছাতে চায়।
ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার, ৩ জুলাই সন্ধ্যায় এক বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়েছি। কিন্তু আমাদের সামনে আবার একটা শক্তি এসে দাঁড়িয়েছে, যে শক্তিটা ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল। যারা বাংলাদেশের স্বাধীনতাকে ১৯৭১ সালে বিশ্বাস করেনি। এটা বাস্তবতা। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তারা আজকে মানুষকে ভুল বুঝিয়ে, আমাদের ধর্মপ্রাণ মহিলাদের ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিয়েছে। এই জায়গাগুলোকে নির্মূল করার দায়িত্ব আপনাদের, যারা মাঠপর্যায়ে কাজ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন