বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:১৫ পিএম
বরিশাল নগরীর সিএন্ডবি রোডের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে স্থাপিত ‘সাহান-আরা বেগম পার্ক’টির বাকি অংশ আজ ১৩ মে বুলডোজার চালিয়ে পুরোপুরি ভেঙ্গে দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে ওই উচ্ছেদ কাজ শুরু হয়।
এরআগে ৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর প্রথম দফা ভেঙ্গে দেন আন্দোলনকারীরা ।
সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে ২০২২ সালে ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা পার্ক’নির্মান করেছিলেন। জনপদ বিভাগের জমিতে নির্মাণ করা পার্কটির জন্য ব্যয় করা হয় প্রায় ৯ কোটি টাকা, যার যোগান দেয় সিটি কর্পোরেশন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য চৌমাথা এলাকার এই অংশ ফাঁকা করা প্রয়োজন ছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন