Advertise top
পরিবেশ

১৫৫ স্কোর নিয়ে বাংলাদেশ আজ ৫ম

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম       

১৫৫ স্কোর নিয়ে বাংলাদেশ আজ ৫ম
বায়ূ দূষণে অস্বস্তিতে নগরবাসী

 

 

১৫৫ স্কোর নিয়ে ১০৫ শহরের মধ্যে বায়ুদূষণে আজ  বুধবার সকালে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

 

এ সময় মাস্ক পড়ে ঘরের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার।

 

এই প্রতিষ্ঠানটি নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

 

আইকিউএয়ারের দেওয়া তালিকায় ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা যতটা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে সাড়ে ১২ শতাংশ বেশি।

 

 

চলতি মাসে এ পর্যন্ত এক দিন ঢাকার বায়ুর মান ‘ভালো’ ছিল বলে তাদের রেকর্ড থেকে জানা গেছে।  

 

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

 

স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

 

আজ  একই সময়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের করাচি। একিউআই সূচকে শহরটির স্কোর ছিল ১৭৬। দ্বিতীয় স্থানে থাকা কুয়েতের কুয়েত সিটির স্কোর ১৫৮।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal