Advertise top
বাংলাদেশ

পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সংশোধনী চূড়ান্ত অনুমোদন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম    

পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সংশোধনী চূড়ান্ত অনুমোদন
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাংলাদেশের মন্ত্রিসভা ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেছে। 

 

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার, ২০ সেপ্টেম্বর মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। 

 

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশোধনীতে যা রয়েছে:

 

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো

ক্রয়চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ

উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ

পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়ন, যা আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেটেড ক্রাইটেরিয়া’র সমার্থক

পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্টীকরণ

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সংস্থান

 

এর আগে ২০২৬ সালের ৯ এপ্রিল জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল পাস হয়েছিল।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal