Advertise top
বরিশাল

বরিশালে ওষুধ কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম       

বরিশালে ওষুধ কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ। ছবি বরিশাল নিউজ

বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা।

 

নগরীর অশ্বিনীকুমার হল চত্বর থেকে আজ বুধবার দুপুরে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

 

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সমাবেশে তারা বলেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস বহুদিন ধরে বাংলাদেশ শ্রম আইন মানে না। গত মার্চে মালিক, শ্রমিক ও কলকারখানা প্রতিষ্ঠানসহ ত্রিপক্ষীয় বৈঠকে একটি চুক্তি অনুযায়ী শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্রসহ আগস্ট মাসের মধ্যে শ্রম আইন মানার দাবিসমূহ পূরণ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ আগস্ট মাসের বেতন পরিশোধ না করে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন।

 

তারা আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর কারখানার একজন শ্রমিক ও একজন জুনিয়র অফিসারের সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে অফিসাররা মালিকের সঙ্গে যোগসাজশে কর্মবিরতি পালন করে। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন মানার দাবি আড়াল করতে সুকৌশলে এই কর্মবিরতিকে শ্রমিকদের অবৈধ ধর্মঘট হিসেবে আখ্যায়িত করে একটি নোটিশ জারি করে। অথচ শ্রমিকরা কর্মবিরতি পালন করেননি।

 

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনীষা চক্রবর্তীসহ অন্যরা। এছাড়াও বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) নেতারা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal