Advertise top
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম    

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান । ফাইল ছবি

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের কোনো প্রতিনিধিও সেখানে যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান হুমায়ুন কবির। 

 

বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা বলে জানান তিনি। পরিবেশ অনুকূল ও পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে দ্বিপক্ষীয় সফর হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত, তবে সেই আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়। বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।

 

তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে গত কিছুদিন ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছিলেন, এ বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।

 

সূত্র: বিবিসি বাংলা, বাংলা ট্রিবিউন, চ্যানেল আই অনলাইন, ঢাকা ট্রিবিউন বাংলা


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal