Advertise top
বরিশাল

বরিশালে বাস চলাচল শুরু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৬, ০৭:৪৮ পিএম    

বরিশালে বাস চলাচল শুরু
বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল।- ফাইল ছবি

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বিকাল সোয়া ৪টার দিকে বাস চলাচল শুরু হয়েছে। ধর্মঘটি বাসচালক ও শ্রমিকরা জানান, প্রশাসন বিষয়টি সমাধানের  আশ্বাস দেওয়ার পর জনদুর্ভোগ লাঘবের জন্য তারা ধর্মঘট প্রত্যাহার করেন।

 

এর  আগে দুপুরের দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ধর্মঘটের কারনে অভ্যন্তরীন  ও দূরপাল্লার রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

 

বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় আজ সোমবার, ২৪ আগষ্ট সকাল ১০টার দিকে মাহেন্দ্র গাড়ী চালকরা তিনটি বাস আটকে রাখার পর  দুপুর দেড়টা থেকে এই বাস ধর্মঘট শুরু হয়।

 

কখন গাড়ী ছাড়বে? বরিশাল নিউজের পক্ষ থেকে জানতে চাইলে কাউন্টারের টিকেট বিক্রেতারা তখন বলেন, যতক্ষণ না ডিসি এবং পুলিশ এসে সমস্যার সমাধান দেন, ততক্ষণ কোন গাড়ী চলবে না। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal