Advertise top
বরিশাল

সব ধরণের বাস চলাচল বন্ধ বরিশালে

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৬, ০২:৪৮ পিএম    

সব ধরণের বাস চলাচল বন্ধ বরিশালে
বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেকেই পড়েন ভোগান্তিতে।-ছবি বরিশাল নিউজ

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ধর্মঘটের কারনে অভ্যন্তরীন  ও দূরপাল্লার রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। 

 

বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় আজ সোমবার, ২৪ আগষ্ট সকাল ১০টার দিকে মাহেন্দ্র গাড়ী চালকরা তিনটি বাস আটকে রাখার পর  দুপুর দেড়টা থেকে এই বাস ধর্মঘট শুরু হয়।

 

শ্রমিকদের অভিযোগ অবৈধ থ্রি হুইলার মাহেন্দ্র চালকরা থানায় টাকা দেওয়ার  বিনিময়ে অবৈধভাবে রাস্তায় চলাচল করে, আর বৈধ বাস আটকে রাখে। 

 

 

কখন গাড়ী ছাড়বে?- জানতে চাইলে কাউন্টারের টিকেট বিক্রেতারা বলেন, যতক্ষণ না ডিসি এবং পুলিশ এসে সমস্যার সমাধান দেন, ততক্ষণ কোন গাড়ী চলবে না। 

 

তারা আরো জানান, ১০ টার পর থেকে আমরা সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করেছি, কোন ফল পাইনি। তাই বাধ্য হয়ে দুপুর দেড়টার দিকে গাড়ী চলাচল বন্ধ করে দেই।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal