Advertise top
বাংলাদেশ

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির ১ম কার্যদিবস, গার্ড অব অনার প্রদান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ০১:১৪ পিএম       

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির ১ম কার্যদিবস,  গার্ড অব অনার প্রদান
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম দিন, গার্ড অব অনারে বরণ। ছবি: সংগৃহীত

বঙ্গভানে আজ রবিবার, ২৩ আগস্ট নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কার্যদিবস। এ দিন বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী একটি দল রাষ্ট্রপতিকে বরণ করে নেয়।

 

পরে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করলে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এরপর বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

 

প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কর্মযাত্রা শুরু হচ্ছে।

 

এর আগে, গত ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal