Advertise top
গণমাধ্যম

চলে গেলেন সাংবাদিক এম. মিরাজ হোসাইন, রবিবার দাফন

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ০৪:২৩ পিএম       

চলে গেলেন সাংবাদিক এম. মিরাজ হোসাইন
বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন । ফাইল ছবি।

বরিশাল প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার, ২২ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, পিতা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরিশাল মিডিয়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে- সাংবাদিক এম. মিরাজ হোসাইনের প্রথম নামাজে জানাজা রবিবার, ২৩ আগস্ট বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় তাঁর নিজ বাড়িতে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে দ্বিতীয় জানাজা হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আজিমুর গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

 

এম. মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাবের সদস্য ছিলেন। পাশাপাশি বরিশালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভোরের ডাক, ভোরের কাগজসহ বরিশালের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

 

স্বজনরা জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা ভর্তি করা হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৯ জুলাই ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তাঁর ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে বায়োপসি রিপোর্টে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে।

 

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

তাঁর মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্য গভীরভাবে শোকাহত।

এক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal