Advertise top
বাংলাদেশ

বরিশালবাসীর আস্থার মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর: যোগাযোগমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৬, ০৭:০২ পিএম       

বরিশালবাসীর আস্থার মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে বরিশালবাসীর ’অভূতপূর্ব’ সমর্থনের পর, অঞ্চলটির উন্নয়ন ও বাজেট বরাদ্দ নিয়ে জনমনে থাকা প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। বেসরকারি টেলিভিশন বাংলভিশনের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে, বরিশালবাসীর আস্থার মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর।

 

ওই সাক্ষাৎকারে মন্ত্রী স্পষ্ট করেছেন যে, বর্তমান সরকার কোনো নির্দিষ্ট অঞ্চলকে অবহেলা বা বৈষম্য করে না। বরং দেশের সামগ্রিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বরিশাল-কুয়াকাটা প্রকল্পের মতো বড় প্রকল্পগুলো কেন বাজেটে নেই, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী রবিউল আলম বলেন, সব উন্নয়ন প্রকল্প সরাসরি সরকারি বাজেটে (GOB) উল্লেখ থাকে না। অনেক প্রকল্প 'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ' (PPP) বা 'গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট' (G2G) পদ্ধতিতে বাস্তবায়িত হয়, যা বাজেট বরাদ্দের সাধারণ নিয়মের বাইরে থাকে

 

তিনি বরিশাল ও দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল, নৌ এবং সড়ক পথে ব্যাপক প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন। মন্ত্রী বরিশালবাসীকে আশ্বস্ত করেছেন, এই সরকারের বর্তমান মেয়াদেই তারা কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন দেখতে পাবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal