Advertise top
শিক্ষা

৮ অভিযোগে পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৬, ১০:০৯ পিএম       

৮ অভিযোগে পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক। ছবি: বরিশাল নিউজ

ঘুষ গ্রহণ, দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার এবং নারী শিক্ষার্থী ও কর্মীদের উত্ত্যক্তকরণসহ অন্তত আটটি গুরুতর অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এছাড়াও  জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত রবিবার, ২ আগস্ট এর এক অফিস আদেশে বরখাস্তের এই বিষয়টি জানানো হয়েছে।

 

অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সরকারি বিধি ও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তিনি খোরপোষ ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

 

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন উপরেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

তার দাবি, এর আগে যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তাকে কোনো কারণ দর্শানোর (শোকজ) নোটিশ না দিয়েই সরাসরি সাময়িক বরখাস্ত করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal