Advertise top
গণমাধ্যম

সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে: তথ্যমন্ত্রী

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম       

সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে: তথ্যমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের লোগো

বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিককে অনুদানের চেক দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি । সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই চেক প্রদান করা হয়।

 

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো কাঠামো এখন পর্যন্ত তৈরি হয়নি। আর সে কারণে সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি।

 

সোমবার,২৭ জুলাই দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগের সংবাদকর্মীদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

 

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal