Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম    

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকার।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

 

বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে  বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভোলা-বরিশাল সড়কের পাশে ক্যাম্পাসসংলগ্ন একটি ভবনের নিচতলায় একা থাকতেন উচ্ছ্বাস। কয়েক দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এ সময় পাশের কক্ষের শিক্ষার্থীরা দুর্গন্ধ পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।

 

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উচ্ছ্বাসের মরদেহ পাওয়া যায়।

 

বরিশাল বন্দর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়ায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal