Advertise top
বিদেশ

ভারতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বরিশাল নিউজ, বিদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম    

ভারতে প্রধানমন্ত্রী ও  স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
ভারতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধীদলীয় নেতার অবস্থান কর্মসূচি।ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে মিছিলে পুলিশের অভিযানের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

 

নয়াদিল্লির ৭, লোক কল্যাণ মার্গে মঙ্গলবার দুপুরে তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে পৌঁছে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন।

 

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার মন্ত্রী জিতেন্দ্র সিংকে ঘটনাস্থলে পাঠায়। তিনি সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। একই সময় পুলিশ কংগ্রেস নেতাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করার আহ্বান জানায়।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

 

এদিকে আরও বিক্ষোভকারী যাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে না পারেন, সেজন্য বিভিন্ন সড়কে অতিরিক্ত ব্যারিকেড বসায় পুলিশ।

 

কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেইন বলেন, আমাদের দাবি খুবই স্পষ্ট। আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং ঘটনার জবাবদিহি চাই।

 

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির আগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে পুলিশের অভিযানে আহত আন্দোলনকারীদের খোঁজ নেন।

 

 

সোমবার সিজেপির সমর্থকরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে মিছিল করেন। তাদের অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। মিছিল আটকে দিলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হন।

 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal