Advertise top
পরিবেশ

কীর্তনখোলা নদীসহ ৮ পয়েন্টে পানির বিপদসীমা অতিক্রম

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম    

কীর্তনখোলা নদীসহ ৮ পয়েন্টে পানির বিপদসীমা অতিক্রম
বরিশাল অঞ্চলে কীর্তনখোলাসহ নদ নদীর পানি বাড়ছে। ছবি: বরিশাল জেলা প্রশাসনের সৌজন্যে

বরিশাল অঞ্চলের নদ নদীতে পানি বাড়ছে গত চারদিন ধরে। এরফলে জোয়ারের সময় কোন কোন নদীতে পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করছে।

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অমাবশ্যার কারণে এরকম হয়। ভাটায় আবার পানি নেমে যায়। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আনিচুর রহমান বলেন, ‘দক্ষিণাঞ্চলের আবহাওয়া স্বাভাবিক রয়েছে। নিম্নচাপ কিম্বা লঘুচাপ নেই।’

 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি বিজ্ঞান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাইজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, কীর্তনখোলা, সুরমা, মেঘনা, বলেশ্বর, তেতুলিয়া, বিষখালী, তুলাতলি, টরকী, কচা, পায়রাসহ ১২ টি নদীর ১৩টি পয়েন্টে পানি পরিমাপ করা হয়।এরমধ্যে  জোয়ারের সময় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ৮টি পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেছে।

 

তিনি আরো জানান, অমাবশ্যার প্রভাবে এ অবস্থা আরও দুইদিন থাকবে,সে সময় পানি আরও কিছুটা বাড়তে পারে ।

 

এদিকে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ড্রেনের মাধ্যমে বিকালে নগরীর নিচু এলাকার কিছু কিছু সড়কে জোয়ারের পানি ঢুকে যায়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal