Advertise top
পরিবেশ

দেশে ৩ কোটি ৬০ লাখ শিশু সীসা দূষণে ক্ষতিগ্রস্ত!

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম       

দেশে ৩ কোটি ৬০ লাখ শিশু সীসা দূষণে ক্ষতিগ্রস্ত!
বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে জনসচেতনতামূলক র‌্যালি।

তরুণ ও পরিবেশকর্মীদের আয়োজনে বরিশালে বুধবার, ১৫ জুলাই শিশু-কিশোরদের সীসা দূষণ থেকে রক্ষা করতে সচেতনতামূলক র‌্যালি ও কর্মসূচি পালিত হয়েছে।  

এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রচারকর্মীরা জানিয়েছেন, শিশুদের সীসার সংস্পর্শে আসার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সর্বোচ্চ ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ; এতে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে ।

 

সীসা দূষণে কী ধরনের ক্ষতি হয়:

শিশুদের ক্ষতি: সীসা শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি কমিয়ে দেয়। এর ফলে তাদের বুদ্ধিমত্তা বা আইকিউ (IQ) কমে যায়।

 

বড়দের ক্ষতি: বড়দের ক্ষেত্রে এটি উচ্চ রক্তচাপ এবং কিডনির ক্ষতি করে।

 

উৎস: ব্যাটারি, রং, প্রসাধনী এবং দূষিত ধুলা-বালি থেকে সীসা আমাদের শরীরে প্রবেশ করে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal