Advertise top
গণমাধ্যম

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম    

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলন শেষে অনুষ্ঠিত নির্বাচনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রুমান ইমতিয়াজ তুষার। তিনি মোট ১৯ জন ভোটারের মধ্যে ১৩টি ভোট পেয়ে বিজয়ী হন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বি ছিলেন আরটিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাঈদ।

 

অপরদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরণ। পরে দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal