Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম    

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার, ২৬ জুন দুপুরে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের আমন্ত্রণে তিনি স্বল্প সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ে যান।  সেখানে প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরে এ বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন কেন হয়নি, তা খতিয়ে দেখা হবে। শিক্ষাখাতে সরকারের বরাদ্দ বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে যা যা প্রয়োজন, তা করা হবে।

 

 তিনি বলেন, বর্তমান ৫০ একর ক্যাম্পাস সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে। প্রয়োজনে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের উদ্যোগও নেওয়া হতে পারে।

 

এদিকে একাডেমিক ভবন নির্মাণ, আবাসিক হল সংকট নিরসন এবং ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে শিক্ষামন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal