Advertise top
আদালত-অপরাধ

ট্রাক ভর্তি চিংড়ি রেণু পোনা জব্দ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:৪৮ পিএম       

ট্রাকে পাচারকালে ৪৩ ড্রাম রেণু পোনা জব্দ
জব্দ করা রেণু পোনা অবমুক্ত করা হচ্ছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাক থামিয়ে ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে । পরে জব্দকৃত এসব রেণুপোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

 

দুমকী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ বুধবার, ১৭ জুন এই অভিযান চালায়।  

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, একটি ট্রাকে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা পরিবহনের খবর পেয়ে স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি তল্লাশি করে ওই রেণু জব্দ করেন। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত চিংড়ির রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal