Advertise top
আদালত-অপরাধ

বরিশালে শেবাচিম দিঘি থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:২২ পিএম    

বরিশালে শেবাচিম দিঘি থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) দিঘি থেকে মরদেহ উদ্ধার।

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) দিঘি থেকে আরাফাত ও আকাশ নামের ১০ বছরের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবরি দল।

 

আরাফাত মল্লিক বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে। অপর নিহত আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে । গতকাল মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে তাদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

 

আরাফাত ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। বাবা-মার সাথে ঢাকায় থাকতো। ঈদ উদযাপনের জন্য চরেরবাড়ির বাসিন্দা মামা সুরুজ মিয়ার বাসায় বেড়াতে এসেছিল। অপরদিকে আকাশ বরিশাল নগরীর ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শেবাচিম সংলগ্ন চরেরবাড়ি এলাকায় চাচার বাসায় থেকে লেখাপড়া করত।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal