Advertise top
আদালত-অপরাধ

মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিভে গেল ৩ প্রাণ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:২২ পিএম    

মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিভে গেল ৩ প্রাণ
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে জানজটে আটকে পড়া একটি মোটর সাইকেলকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের তিন আরোহী স্বামী- স্ত্রী ও শিশু সন্তান ।  উপজেলার বাটাজোড় বাসস্টান্ড সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার, ২৬ মে দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের বাড়ী উজিরপুরে। তারা হলেন আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মো. ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের একমাত্র শিশুকন্যা জান্নাত আক্তার।

 

ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।  

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ‌‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal