Advertise top
খেলা

গ্রেপ্তার হওয়া নয়, দেশত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা: সাকিব

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:০৮ পিএম       

গ্রেপ্তার হওয়া  নয়, দেশত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা: সাকিব
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান । ছবি

  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।   ২০২৪ জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলার কারনে গত দু্ই বছর ধরে দেশে ফিরতে পারছেন না। আন্দোলনের সময় দেশে না থাকার পরেও তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।  দেশে এলে গ্রেপ্তারের শঙ্কা আছে কি না—এমন এক প্রম্নের জবাবে সাকিব আল হাসান স্পষ্ট করে বলেছেন, তার মতে, বর্তমান পরিস্থিতিতে গ্রেপ্তারের ভয় দেখছেন না তিনি। আর তার কাছে গ্রেপ্তার হওয়াটা সমস্যাও নয়। তার কাছে দেশত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা। তিনি আরো বলেন, ”তারপরও যদি জোর করে কেউ কিছু (গ্রেপ্তার) করতে চায়, সেখানে তো আসলে আমার কিছু করার নেই। ওটা নিয়ে চিন্তাও নেই আমার।”

 

 সাকিব আল হাসান তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা নিয়ে বলেছেন, তার বিরুদ্ধে হয়তো তিনটি মামলা আছে। আবার একটি মামলার ভেতরে একাধিক মামলাও যুক্ত আছে। তিনি বলেন, “আমি আসলে আইনের ভাষাটা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। বিষয়টি তার আইনজীবীরা দেখছেন। ”

 

দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দেশে ফিরতে আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং অন্তত একটি বিষয়ে দ্রুত সমাধানের আশা করছেন।

 

তবে দেশে ফিরতে তার সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাকেও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

 

তার ভাষায়, ‘দেশে তো আমি ফিরতে চাইলে এখনো ফিরতে পারব। আমি চাই মোটামুটি একটা নিরাপত্তা আর দেশত্যাগের নিষেধাজ্ঞা ওঠানো, যেটা খুবই সম্ভব। দেশত্যাগের নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এবং অবশ্যই নিরাপত্তা, এই দুইটা জিনিস আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’

 

কী ধরনের নিরাপত্তা চান—এ প্রশ্নে সাকিব বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তিনি স্বাভাবিক নিরাপত্তা নিশ্চয়তা চান।

 

তিনি বলেন, ‘স্বাভাবিক একটা নিরাপত্তা তো লাগেই। মব হতে পারে, যেকোনো সন্ত্রাসী হামলা হতে পারে, কত কিছুই তো হতে পারে। মানুষের কিছু রাগ থাকতেই পারে। বা কেউ ব্যক্তিগত শত্রুতা থেকেও কিছু করতে পারে। আমি বুঝি, গ্যারান্টি দিলেও অনেক সময় অনেক কিছু ঘটে, সেটা অন্য জিনিস। তারপরও একটা আছে না যে কেউ আশ্বাস দিয়ে বলছে, বিপদ হলে দেখবে বা অন্তত আমার একটা বলার জায়গা থাকা। এটুকু অনুরোধ তো আমার থাকতেই পারে।’

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal