Advertise top
আদালত-অপরাধ

গোয়লঘরেও ডিজেল!

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম    

গোয়লঘরেও ডিজেল!

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামি ওরফে সুমন মেম্বরের বাসায় শনিবার অভিযান চালিয়ে ২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

এছাড়াও তার ভাইয়ের বাসার গোয়ালঘর থেকে উদ্ধার হয় ৬০০ লিটার ডিজেল।

 

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করে। সুমনের বাসা থেকে ডিজেল ছাড়াও এক টন সরকারি বরাদ্দের চাল উদ্ধার করা হয়।

 

অভিযানে অংশ নেওয়া পুলিশ জানিয়েছে, সুমন মেম্বর এবং তার ভাই বাচ্চু আলমের হেফাজত থেকে উদ্ধার ডিজেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয় প্রশাসন। এই ঘটনায় মেম্বরকে কোনোরূপ শাস্তি না দিলেও বাচ্চুকে ৫ হাজার টাকা জরিমানা করে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal