Advertise top
আদালত-অপরাধ

পারিবারিক কলহ; যুবককে কুপিয়ে খুন

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম    

পারিবারিক কলহ; যুবককে কুপিয়ে খুন
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে।  পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন এই খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম।

 

নিহত মিলন হাওলাদার (২৬) ওই এলাকার প্রয়াত তৈয়ব আলী হাওলাদারের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, মিলনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এর জেরে এদিন দুপুরে শ্বশুরবাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।

 

পরে স্থানীয়রা মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হোসেন বলেন, বেলা ৩টার দিকে মিলনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal