Advertise top
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়; রবিবার থেকে ৯-৪টা অফিস, দোকানপাট বন্ধ ৬টায়

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম    

জ্বালানি সাশ্রয়; রবিবার থেকে ৯-৪টা অফিস, দোকানপাট বন্ধ ৬টায়

দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

 

একই সঙ্গে ব্যাংক ও পুঁজিবাজারের নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

 

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত বৃহস্পতিবার নেওয়া মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে আকারে প্রকাশ করেছে।

 

এতে বলা হয়, জরুরি পরিষেবা নতুন সময়সূচির আওতার বাইরে থাকবে। শুক্র ও শনিবার আগের মত সাপ্তাহিক ছুটি থাকবে।

 

সরকারের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত।

 

এর আগে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সরকারি ও বেসরকারি অফিসের সময় ৯টা থেকে ৪টা করা, মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখা, সরকারি কেনাকাটায় কাটছাঁট এবং বিদেশে প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্তও রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal