Advertise top
আদালত-অপরাধ

বরিশাল বার নির্বাচন: বিএনপি সমর্থিতদের বিজয়, জামায়াতের পরাজয়

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ এএম    

বরিশাল বার নির্বাচন: বিএনপি সমর্থিতদের বিজয়, জামায়াতের পরাজয়
বরিশাল বার লোগো

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াত ইসলাম সমর্থিত প্যানেলকে হারিয়ে বিজয় পেয়েছে বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেল। জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা সব পদেই  হেরেছেন।

 

ভোট গণনা শেষে শুক্রবার প্রায় শেষ রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। ভোটে ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোট দিয়েছেন।

 

নির্বাচন উপ-পরিষদ ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল দলের মো. আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের মো. সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট।

 

সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন।

 

সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল কালাম আজাদ ইমন। জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট।

অর্থ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের মো. জাকির হোসেন ৩৬১ ভোট পান।

 

যুগ্ম সম্পাদক পদের দুটি আসনে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

নির্বাহী সদস্যের চারটি পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬৭৫ ভোট পেয়ে মো. হারুন অর রশিদ, ৫১৫ ভোট পেয়ে গোলাম মোর্তজা তপু, ৪৪৯ ভোট পেয়ে পারভেজ বেপারী এবং ৪০৬ ভোট পেয়ে মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal