Advertise top
নির্বাচন

বরিশাল ৩ আসনের প্রার্থী কারাগারে, প্রচারণায় মেয়ে

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম       

বরিশাল-৩ (মুলাদী- বাবুগঞ্জ ) আসনে বাবা গোলাম কিবরিয়া টিপুর পক্ষে প্রচারণা করছেন মেয়ে হাবিবা কিবরিয়া। ছবি: বরিশাল নিউজ

বাবার পক্ষে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ার পরই বরিশালের মুলাদীতে ছুটে যান হাবিবা কিবরিয়া। মুলাদী- বাবুগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে তার বাবা গোলাম কিবরিয়া টিপু ২০০৮, ২০১৮ এব! ২০২৪ এই তিন মেয়াদ জাতীয় পার্টি থেকে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। হাবিবা মুলাদী পৌঁছে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ঘরোয়া সভায় আবেগঘন বক্তব্য দেন।

 

সভায় হাবিবা কিবরিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাবা সবসময় ঐক্যে বিশ্বাস করতেন। সেই ঐক্যের শক্তিতেই এবারও ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি। একটাই বার্তা দেন—একটি ভোট। তার বিশ্বাস, সেই ভোটই কারাগারের তালা খুলতে পারে।

 

হাবিবা বলেন, একজন মানুষকে কারাগারে রাখা যায়, কিন্তু হাজার হাজার মানুষকে নয়। সরকার চাইলে তার বাবাকে বন্দী করে রাখতে পারে, তবে ভোটের মাধ্যমে জনগণই এর জবাব দেবে। তিনি আশা প্রকাশ করেন, কারাগারে থেকেও নির্বাচনে বিজয়ী হয়ে তার বাবাকে ফুলের মালা দিয়ে ঘরে ফেরানোর দৃশ্য দেখবেন।

 

নারী ভোটারদের ভূমিকার বিষয়টিও আলাদাভাবে তুলে ধরেন হাবিবা কিবরিয়া। তিনি বলেন, শুধু ঘরের দরজায় কড়া নাড়ালেই হবে না, মানুষের মনের দরজায় পৌঁছাতে হবে।

 

হাবিবা কিবরিয়া ঢাকায় সংসার, পাঁচ বছরের সন্তান এবং শ্বশুর—শাশুড়িকে রেখে বাবার নির্বাচন পরিচালনা করছেন। তিনি বলেন, ‘এই নির্বাচন তার কাছে কেবল রাজনৈতিক লড়াই নয়—এটি একজন মেয়ের বাবাকে ফিরিয়ে আনার লড়াই।’

 

২০২৪ এ ছাত্র—জনতার অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় এক নছর তিন মাস কারাগারে আছেন।

 

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আরও নির্বাচন করছেন ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবেদীন। ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ঈগল মার্কার প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal