Advertise top
আদালত-অপরাধ

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম    

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে। জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ ১০ নেতা এ আবেদন করেন।

 

ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.নুরুল ইসলাম বুধবার এ আদেশ দেন।

 

বাদী পক্ষের আইনজীবী আব্দুল বারী বলেন, গত ২৭ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে বুধবার আদালত আগামী ২৩ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার এ আদেশ দেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal