Advertise top
পরিবেশ

বরিশালসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৪, ০৭:৫০ পিএম    

বরিশালসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
প্রতীকী ছবি

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাসও দিয়েছে অধিদপ্তরটি। আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

আরও বলা হয়েছে, দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal